বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

পহেলা বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা জানালেন চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মুহাম্মদ ইলিয়াছ

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত একক কাউন্সিলর পদপ্রার্থী, চকবাজার থানা জামায়াতের সমাজসেবা সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ ইলিয়াছ ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। পুরাতন বছরের সকল গ্লানি, দুঃখ ও বেদনা ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় এই দিনটি। নতুন বছরের আগমনে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

তিনি একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং ভবিষ্যতেও জনগণের সেবা করে যেতে চান। তিনি চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা, শিক্ষা ও নাগরিক সেবার মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় তিনি সকলকে নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

ক্যাটাগরি