বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

আবারও স্থগিত চট্টগ্রাম চেম্বার নির্বাচন

শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচন আবারও স্থগিত করা হয়েছে।

চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত ৪ এপ্রিল ২০২৬ তারিখের ভোটগ্রহণ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়।

সূত্র জানায়, গত ৫ আগস্টের পর সাধারণ ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে চেম্বারের প্রেসিডিয়াম ও পরিচালনা পর্ষদের সদস্যরা পদত্যাগ করেন। পরবর্তীতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড ২০২৫–২৬ ও ২০২৬–২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে।

গত ১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মামলা, রিট ও আইনি জটিলতার কারণে কয়েক দফা তারিখ পরিবর্তন করা হয়। সর্বশেষ ৪ এপ্রিল নির্বাচনের দিন ধার্য করা হলেও তা আবারও স্থগিত করা হলো।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এ নিয়ে তৃতীয়বারের মতো চেম্বারের নির্বাচন স্থগিত করা হয়েছে।

ক্যাটাগরি