বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগে বোন মমতাজকে হামলার শিকার করেছেন ভাই সাহাবুদ্দিন

চট্টগ্রামের দক্ষিণ হালিশহরস্থ রওশন মালুম বাড়ির পশ্চিমে মরহুম আব্দুল আজিজের পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইবোনের মধ্যে বিরোধের জেরে মমতাজ বেগম (৩৫) হামলা, ভাংচুর ও নির্যাতনের শিকার হয়েছেন। মমতাজ হলেন মরহুম আব্দুল আজিজের দ্বিতীয় কন্যা।

সূত্রে জানা যায়, গত ৯ মার্চ মমতাজকে তার বড় ভাই সাহাবুদ্দিন, স্ত্রী খালেদা বেগমসহ ৮–৯ জন মিলিতভাবে বাড়ি থেকে বের করে দেন এবং পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করেন। এরপর ইপিজেড থানা এবং কোর্টে ৩৯১/২৬ নং মামলা দায়ের করা হয়।

ঘটনার সময় ৯৯৯ কলের মাধ্যমে বিশেষ পুলিশ টিম এসআই আরিফ ঘটনাস্থলে এসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। তবে অভিযোগ অনুযায়ী, ভাই সাহাবুদ্দিন ও তার স্ত্রী খালেদা মমতাজের বসত ঘর ভেঙে মালামাল লুট করেন এবং বাধা দেওয়ার সময় মমতাজকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। হামলার পর তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে তার মেয়ে আদিবা আক্তার জানান।

দীর্ঘদিন দেশের বাইরে থাকা ভাই ও শ্বশুরবাড়ির কারণে মমতাজ একাই পৈত্রিক সম্পত্তির দেখভাল করছিলেন। তিনটি অংশ ঘরসহ বসতভিটায় তিনি ভাড়া দিয়ে পরিবার নিয়ে বসবাস করছিলেন। পরে কুচক্রী মহলের প্ররোচনায় ভাই সাহাবুদ্দিন, স্ত্রী ও কয়েকজন সহযোগী টাউট প্রকৃতির লোক এবং এক অবৈধ আইনজীবীর সহায়তায় মমতাজের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী মমতাজ বেগম স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করেছেন, যাতে তার ন্যায্য অধিকার ও পাওনা ফিরে পায়। ভাই সাহাবুদ্দিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ক্যাটাগরি