বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চকরিয়ার হারবাংয়ে অভিযান নয়, স্ট্রোকে এসআই রূপন কান্তির মৃত্যু

আলি আজম ,পেকুয়া কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া উপজেলা এর হারবাং এলাকায় মাদকবিরোধী কোনো অভিযান পরিচালিত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, হারবাং পুলিশ ফাঁড়ির এসআই রূপন কান্তি দায়িত্ব পালনকালে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে গিয়ে তিনি হার্ট স্ট্রোকে আক্রান্ত হন।

এসময় সঙ্গে থাকা এএসআই মোয়াজ্জেম হোসেন তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতাল এ নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীর মৃত্যুর খবর শুনে এএসআই মোয়াজ্জেম হোসেনও ঘটনাস্থলেই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, ঘটনাস্থলে কোনো মাদকবিরোধী অভিযান হয়নি। হাসপাতালের চিকিৎসকদের তথ্য অনুযায়ী, এসআই রূপন কান্তি স্ট্রোকের কারণে মারা গেছেন।

ক্যাটাগরি