লামায় এনআইসি লেক গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর জমজমাট ফাইনাল অনুষ্ঠিত
নজরুল ইসলাম (লামা, বান্দরবান)
বান্দরবান জেলার লামা উপজেলা এর আজিজনগর এলাকায় এনআইসি লেক গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরি, বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।
রবিউল ইসলাম তারেকের তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু, মুজিবুর রশিদ, জাহাঙ্গীর আলমসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।
আজিজনগর ক্রিকেট পরিবারের সৌজন্যে এবং এনআইসি লেকের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম রিয়াদের সার্বিক সহযোগিতায় এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় কুতুবদিয়া একাদশ ৭ উইকেটে মুর্শেল এন্ড ব্রাদার্স, পদুয়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন মোহিবুল হাসান লিটন, মিফতাহুল আলম সুমন, ফেরোজুল ইসলাম ও নাহিম উদ্দিন।
ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল পরিপূর্ণ।