বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগরীতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর ঐতিহ্যবাহী জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠ প্রাঙ্গণে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে এ জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী,মহানগরী কর্মপরিষদ সদস্য ফখরে জাহান সিরাজী এবং খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া প্রমুখ
এতে বিএনপির সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ক্যাটাগরি