বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে ঈদের আনন্দ, পরিবেশন করা হলো পুষ্টিকর খাবার

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য উন্নতমানের পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়।

ঈদের দিনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের পক্ষে রোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমেদ। তিনি রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় তাঁর আন্তরিকতা ও মানবিক আচরণ রোগীদের মাঝে নতুন করে আশার সঞ্চার করে। উপস্থিত ছিলেন হাসপাতালের নার্সিং সুপারভাইজার নিলিমা রানী দে এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সবার সম্মিলিত প্রচেষ্টায় ঈদের দিনে হাসপাতালের পরিবেশ হয়ে ওঠে আনন্দমুখর ও মানবিকতায় ভরপুর। মানবতার সেবায় নিয়োজিত মানুষদের ভালোবাসা ও আন্তরিকতাই পারে অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে—এমন বার্তাই উঠে এসেছে এই উদ্যোগের মাধ্যমে।

ক্যাটাগরি