জুলধা ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাজ্বী মো. ওয়াসিম সওদাগর
পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে জুলধা ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জুলধা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজ্বী মো. ওয়াসিম সওদাগর।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জুলধা ইউনিয়নকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী এলাকায় পরিণত করা সম্ভব।
তিনি আরও বলেন, “আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই এবং সবসময় আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
হাজ্বী মো. ওয়াসিম সওদাগর বলেন, জুলধা ইউনিয়নের জনগণের ভালোবাসা ও দোয়া থাকলে আগামী দিনগুলোতে আরও বেশি করে সেবা করার সুযোগ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শেষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।