বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১৬ মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী জানে আলম গ্রেফতার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ মামলার আসামি এবং সিএমপির তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ জানে আলম ওরফে ‘টেম্পু জানে আলম’ (৪৩)-কে গ্রেফতার করেছে পুলিশ।

সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) নাঈমুর রহমান তুহিন ও সঙ্গীয় ফোর্স ১৫ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে কোতোয়ালী থানাধীন কোতোয়ালী মোড় এলাকার সুন্দরশাহ মাজারের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় ১৬ মামলার আসামি এবং সিএমপির তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ জানে আলম ওরফে ‘টেম্পু জানে আলম’-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জানে আলমের পিতার নাম মৃত গুরা মিয়া এবং মাতার নাম সরুজ্জামান। তার বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার পশ্চিম কেশুয়া এলাকায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ক্যাটাগরি