ইপিজেডে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৩ মার্চ) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর আবুল মোকাররম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা আপনাদের জন্য যে সামান্য ঈদ উপহার নিয়ে এসেছি, তা খুবই সীমিত। আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা রয়েছে। দেশে যদি প্রকৃত অর্থে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আপনাদের কষ্ট করে এখানে আসতে হতো না। নাগরিক হিসেবে আপনাদের যে অধিকার ও প্রাপ্য, তা আপনাদের ঘরে পৌঁছে যেত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর মোঃ ওসমান গনি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনগণ এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করেছিল, যেখানে সবার অধিকার নিশ্চিত হবে। জনগণ সেই প্রত্যাশা থেকেই জামায়াতকে ভোট দিয়েছে, যেন একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা পায়। আমরা কথা দিচ্ছি, আগামীতে জনগণের ভোটের হেফাজত করব এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩৯ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ।
এসময় উপস্থিত ছিলেন ইপিজেড থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মোজাম্মেল হক, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মোঃ সাহেদ, আবদুর রহিম বিশ্বাস, মোঃ ফখরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।