বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

উত্তর পতেঙ্গায় জেলে সম্প্রদায়ের মাঝে ভিজিএফের চাল বিতরণে ইসরাফিল খসরু

নগরীর পতেঙ্গা মডেল থানাধীন ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলে সম্প্রদায়ের মাঝে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুযোগ্য সন্তান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে পতেঙ্গাস্থ একটি কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসনের প্রতিনিধি ও জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এই চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় জাটকা সংরক্ষণে অংশ নেওয়া জেলে পরিবারের প্রত্যেককে ৮০ কেজি করে চাল প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, নগর বিএনপির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক এবং ক্রীড়া সংগঠক হাজী মো. মুজিবুল হক কোম্পানি, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন, সহ-সভাপতি মো. আবু জাফর আহমদ, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ হারুন কোম্পানি, আহ্বায়ক মো. লোকমান, সদস্য সচিব মো. মনজুর কাদের, যুগ্ম আহ্বায়ক মো. আমিন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রেজা।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ইসরাফিল খসরু বলেন, জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এসব কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ৪০ নম্বর ওয়ার্ডে নারীদের জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে নিম্ন আয়ের পরিবারগুলো সরাসরি উপকৃত হতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ক্যাটাগরি