বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

৩৯ নং ওয়ার্ডে ২৯৩ জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডে জাটকা আহরণে বিরত থাকা ২৯৩টি জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রামের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসর। এসময় আরও উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল।

এছাড়াও বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নূরুজ্জামান কন্ট্রাক্টর, জাবেদ আনসারী, মোঃ আলী সাজু, মোঃ শরীফ, মিজানুর রহমান পারুল, নওশাদ হোসেন এবং যুবদল নেতা হোসেনী মোবারক রিয়াদ। অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রশাসকের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

বিতরণকালে ২৯৩টি জেলে পরিবারের প্রত্যেককে ৮০ কেজি করে চাল প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি ইসরাফিল খসর জেলে পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, জাটকা সংরক্ষণে সরকারের এ উদ্যোগ জেলেদের জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি জেলে পরিবারের মহিলাদের আশ্বাস দিয়ে বলেন, অতি শীঘ্রই তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে।

ক্যাটাগরি