তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে “পবিত্র মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আন্তরিক পরিবেশে ধর্মীয় আলোচনা ও ইফতারের আয়োজন সম্পন্ন হয়।
সমিতির সভাপতি আবু তালেব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম বিষয়ক উপদেষ্টা ডা. আ ফ ম খালিদ হোসেন। তিনি মাহে রমজানের গুরুত্ব, সংযম, তাকওয়া অর্জন এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রমজান মানুষকে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির শিক্ষা দেয়। ব্যবসায়ী সমাজকে সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে ব্যবসা পরিচালনারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান। তারা তাদের বক্তব্যে রমজানের শিক্ষা সমাজে শান্তি, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন।
এছাড়া সমিতির সাবেক সভাপতি সরওয়ার কামাল, সাবেক উপদেষ্টা মাওলানা মাহমুদুল হক ও মাহমুদুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপদেষ্টা আবুল হোসেন, ইকবাল শরীফ, জসিম উদ্দিন কবির, মো. হারুনুর রশীদ এবং হাজী সেলিমুল্লাহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ফারুক আজম (এম এ), সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম ও বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আজিজ, সহ-সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক হাজী মাহবুবুর রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান, প্রচার সম্পাদক মোহাম্মদ সাদেক হোসেন, দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন, তথ্যপ্রযুক্তি সম্পাদক এম. নাজিম উদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল আবেদিন, ধর্মীয় সম্পাদক রেজাউল করিম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বোরহান উদ্দিন।
নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মনসুর আলম, মুহাম্মদ সাদ্দাম হোসেন, মুহাম্মদ রফিকুল ইসলাম ও নুরুল ইসলাম চৌধুরী বিপ্লব। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী এবং শ্রমিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথি ও মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।