বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটন

লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে তৈয়ব আলী এবং সাধারণ সম্পাদক পদে বেলাল আহমদ নির্বাচিত হয়েছেন।

শুক্রবার লামা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করে আলোচনা করা হয়।

আলোচনা শেষে ক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে তৈয়ব আলী এবং সাধারণ সম্পাদক পদে বেলাল আহমদ নির্বাচিত হন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় রেখে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পাশাপাশি এলাকার গণমানুষের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলন শেষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করেন।

ক্যাটাগরি