বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধদের দেখতে চমেকে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল

চট্টগ্রামের হালিশহর এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের ৩ শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের ৬ তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। এ সময় বাসায় থাকা ৩ শিশুসহ মোট ৯ জন দগ্ধ হন।

দগ্ধদের খোঁজখবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

ক্যাটাগরি