মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

লামার গজালিয়ায় আনসার ভিডিপি প্লাটুন কমান্ডারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) 

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন আনসার ভিডিপি প্লাটুন কমান্ডার হাফিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং অর্থ আত্মসাৎসহ নানাবিধ গুরুতর অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইউনিয়নের সাধারণ বাসিন্দা ও আনসার ভিডিপি সদস্যদের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, প্লাটুন কমান্ডার হাফিজুর রহমান দায়িত্বের অপব্যবহার করে সদস্যদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ আদায়, দায়িত্ব বণ্টনে অনিয়ম এবং ব্যক্তিস্বার্থে ক্ষমতা প্রয়োগ করে আসছেন। এতে ইউনিয়নের আনসার ভিডিপি সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত প্লাটুন কমান্ডার হাফিজুর রহমানের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ক্যাটাগরি