লামা থানা পুলিশের অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) লামা থানা পুলিশ এর বিশেষ অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার, লামা সার্কেল এবং মুহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ, লামা থানা, বান্দরবান পার্বত্য জেলার তত্ত্বাবধানে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ওয়ারেন্ট তামিলের জন্য বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সিআর-১৩৯/২২, ধারা-৩২৩, পেনাল কোড ১৮৬০; প্রসেস নং-১০, তারিখ ০৮/০৪/২০২৫ এর সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি—মোঃ রফিক (২২), পিতা: ফুল মিয়া, সাং: সাবেক বিলছড়ি, ০৬ নং ওয়ার্ড, লামা পৌরসভা, থানা: লামা, জেলা: বান্দরবান
মোঃ কাউসার (২০), পিতা: মোঃ বাবুল, সাং: সাবেক বিলছড়ি, ০৬ নং ওয়ার্ড, লামা পৌরসভা, থানা: লামা, জেলা: বান্দরবান এছাড়া, পুলিশ আইনের ৩৪ ধারায়—মোঃ ফারুক (৪৫), পিতা: মৃত সামসুদ্দিন, মাতা: শেফালি বেগম, সাং: মধুঝিরি, মাস্টারপাড়া, ০৭ নং ওয়ার্ড, লামা পৌরসভা, থানা: লামা, জেলা: বান্দরবান
তাকে লামা থানাধীন লামা পৌরসভাস্থ মধুঝিরি (ফরেস্ট অফিসের সামনে) এলাকায় উশৃঙ্খল অবস্থায় বেসামাল আচরণ করে জনবিরক্তিকর কার্যকলাপের দায়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।