রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির
ঢাকা-১৫ আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ২১ হাজার ৬১৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

সর্বশেষ পাওয়া তথ্য মতে, এ আসনে মোট ১২৭টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট।

অন্যদিকে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।

ক্যাটাগরি