বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক দুই লক্ষ টাকা উদ্ধারসহ চোর চক্রের চার সদস্য গ্রেফতার

সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/এহেসান মাহাবুব সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার মামলা নং-৪৮, তারিখ-২৬/০১/২০২৬খ্রি, ধারা-৩৮১/৪১১ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী ০১) ইকবাল হোসেন (৩৬), পিতা- মুফিজুর রহমান, মাতা- দুধ নাহার বেগম, সাং- গোপাল পুর, বাংলা বাজারের উত্তরে, মসজিদ অলা কাজী বাড়ি, থানা- বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, বর্তমানে- বারো কোয়ার্টার, তানজিমুল মাদ্রাসার পাশে, মিজানের ভাড়াঘরে ব্যাচেলর থাকে, থানা- পাহাড়তলী, জেলা- চট্টগ্রাম ০২) দেলোয়ার হোসেন বাবলু (৩২), পিতা- আলী হোসেন, মাতা- রওশন আক্তার, সাং- চন্দনপুরা, মাজার গলি, তুতি ইউনুসের বাড়ি, থানা- চকবাজার, জেলা- চট্টগ্রাম ০৩) মো: কায়সার (৩৫), পিতা- আব্দুল হামিদ, মাতা- জামেনা খাতুন, সাং- পেরমাশিয়া, লাইছড়া, আলীর বাপের বাড়ি, ০৬ নং ওয়ার্ড, থানা- বাশখালী, জেলা- চট্টগ্রাম বর্তমানে- কালামিয়া বাজার, আব্দুল সোবহান রোড়, ডিস্পির কলোনী, কায়সারের ভাড়াটিয়া, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম ০৪) করিমুল হাসান (৩২), পিতা- মৃত আব্দুস সালাম, মাতা- ফাতেমা বেগম, সাং- শাপলাপুর, পশ্চিম পাশে, গলাছিড়া, জামালের বাপের বাড়ি, ০২ নং ওয়ার্ড থানা মহেশখালী, জেলা- কক্সবাজার, বর্তমানে- ফ্রি পোর্ট, ধুম পাড়ার মুখে, থানা- ইপিজেড, জেলা- চট্টগ্রামগণ-কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করিয়া এই প্রতিবেদন দাখিল করিতেছি যে, সূত্রোক্ত মামলার বাদী মিরাজ মেহের চৌধুরী (৩৩), পিতা-মোঃ শাহাদাত হোসেন, মাতা-রৌশন আক্তার, সাং-আলীপুর, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, কর্মস্থলের ঠিকানা-সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম, জেলা-চট্টগ্রামগনকে চোরাইকৃত দুই লক্ষ টাকাসহ বিধি মোতবেক গ্রেফতার পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

ক্যাটাগরি