বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ইখওয়ানুল মুসলিমীনের উদ্যোগে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি

ডেস্ক নিউজ | চট্টগ্রাম
ইখওয়ানুল মুসলিমীন, আমিলাইষ, সাতকানিয়া, চট্টগ্রামের উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ ইং (শনিবার) বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৯টা ৩০ মিনিটে সাতকানিয়ার আমিলাইষে অবস্থিত সরওয়ার কনভেনশন হলে এই অনুষ্ঠান আয়োজন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ। তিনি ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লাইফ মেম্বার এবং চ্যানেল কর্ণফুলী (প্রা:) লিমিটেডের চেয়ারম্যান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ হোছাইন আশরাফী, সিনিয়র শিক্ষক (ইংরেজি), বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।

আয়োজক সূত্রে জানা যায়, এ অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য গুণীজনদের সংবর্ধনা দেওয়া হবে। শিক্ষার প্রসার, মেধা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হয়েছে।

ক্যাটাগরি