বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

“লামা কেন্দ্রীয় জামে মসজিদে তারাবিহর হাফেজ নির্বাচন সম্পন্ন, প্রথম হাফেজ মোঃ ইব্রাহিম খলিল”

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) লামা কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র মাহে রমজানের তারাবিহ নামাজে কোরআন তেলাওয়াত সম্পন্ন করার উদ্দেশ্যে হাফেজ নির্বাচন ও ইন্টারভিউ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারীদের কোরআন হিফজ, তেলাওয়াত ও তাজবিদ দক্ষতার ভিত্তিতে বিজয়ীরা নির্বাচন করা হয়।

১ম স্থান অধিকার করেন হাফেজ মোঃ ইব্রাহীম খলিল (বলিয়ারচর, লামা সদর ইউনিয়ন)। তিনি লামা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কলিঙ্গা বিল এলাকায় অবস্থিত ইমাম বুখারী (রহ.) নূরানী তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। ইন্টারভিউতে সর্বোচ্চ নম্বর অর্জন করে তিনি হাফেজ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

২য় স্থান অর্জন করেন হাফেজ মোঃ রাইহান উদ্দীন (পোকখালী, চকরিয়া)।মসজিদ কর্তৃপক্ষ ও ইন্টারভিউ বোর্ড হাফেজদের শুদ্ধ তেলাওয়াত ও কোরআন হিফজের দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। সকলের পক্ষ থেকে তাদের জন্য দোয়া করা হয়েছে—আল্লাহ তাআলা যেন তাদের কবুল করেন এবং কোরআনের খেদমতে কবুলিয়াত দান করেন।

ক্যাটাগরি