১১ নং কাট্টলী ওয়ার্ডের অলিগলিতে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর গণসংযোগে ব্যাপক জনসম্পৃক্ততা
শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর ১১ নং কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এ সময় তিনি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, “কাট্টলী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও নাগরিক সেবা বঞ্চনার শিকার। আমি নির্বাচিত হলে শিক্ষা, নৈতিকতা ও ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”
গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, শিক্ষার্থী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।