বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রাম সিআরবির বিজয় মেলায় নারী দর্শনার্থীদের ওপর হামলার ঘটনায় ২ আসামি গ্রেফতার

চট্টগ্রাম সিআরবিতে অনুষ্ঠিত বিজয় মেলায় নারী দর্শনার্থীদের ওপর হামলার আলোচিত ঘটনায় দায়েরকৃত মামলায় কোতোয়ালী থানা পুলিশ দুইজন আসামিকে গ্রেফতার করেছে।
সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গত ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে কোতোয়ালী থানার একটি চৌকস টিম পাহাড়তলী ও খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী থানার মামলা নং-৩১ (তারিখ: ২১/১২/২০২৫ খ্রি.), ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৫০৯/৫০৬ পেনাল কোডের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—১) মো. আকাশ সরদার (২৬), পিতা: নান্নু সরদার। স্থায়ী ঠিকানা: বাহিরকুশিয়া, পন্ডিশার বাজার, সরদার বাড়ি, থানা নরিয়া, জেলা শরীয়তপুর। বর্তমান ঠিকানা: পাহাড়তলী, মেট্টাইল্যা পাড়া, মজুর বিল্ডিংয়ের পাশে, থানা পাহাড়তলী, চট্টগ্রাম।

 

২) মো. রিপন (২৬), পিতা: মোহাম্মদ হাফেজ সেলিম, মাতা: নাহার বেগম। স্থায়ী ঠিকানা: বসন্তপুর, চাতারপাইয়া ইউনিয়ন, ১নং চাতারপাইয়া, থানা সেনবাগ, জেলা নোয়াখালী। বর্তমান ঠিকানা: মাস্টার লেইন, অগ্রদূত ক্লাবের পেছনে, জিয়ার বাবার কলোনী, ওয়ার্ড নং-১৩, থানা খুলশী, চট্টগ্রাম।
গ্রেফতারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ক্যাটাগরি