শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের মাসিক মুখপত্র ‘বাংলাদেশ মিডিয়া সেল’ প্রকাশিত হচ্ছে শিগগিরই

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর অর্থায়নে সংগঠনের মাসিক মুখপত্র ‘বাংলাদেশ মিডিয়া সেল’ নামে একটি ম্যাগাজিন খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে।

ম্যাগাজিনটিতে সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের পরিচিতি এবং তাঁদের ছবি প্রকাশ করা হবে। পাশাপাশি দেশের বিশিষ্ট ব্যক্তিদের বাণী, গুরুত্বপূর্ণ লেখা, মতামত ও সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যবহুল প্রতিবেদন স্থান পাবে।

মাসিক মুখপত্রটির সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সংগঠনের সাংগঠনিক পরিচালক মোহাম্মদ আলী আবির। ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জামাল উদ্দিন খান ও বিল্লাল হোসেন মানিক নির্বাহী সম্পাদক হিসেবে থাকবেন।

এদিকে, সংগঠনের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক ম্যাগাজিনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের পরিচিতি, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার আন্দোলন এবং গণমাধ্যমসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরাই হবে এই মাসিক মুখপত্রের অন্যতম লক্ষ্য।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

ক্যাটাগরি