খুলনায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম
খুলনায় রানা নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আল-ফারুক সোসাইটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। ভোরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে রানার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরে এক রিকশাচালক আহত রানাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় হামলাকারীদের পরিচয় ও হামলার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।