বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ফুলপুরে ব্যক্তিগত অর্থায়নে ১২০ ফুট কাঠের সাঁকো নির্মাণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী পারভেজ আহমেদ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২নং রামভদ্রপুর ইউনিয়নের শিঙিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদের শাখা খালের ওপর ব্যক্তিগত অর্থায়নে ১২০ ফুট দীর্ঘ একটি কাঠের সাঁকো নির্মাণ করে দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো. পারভেজ আহমেদ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্থানীয়দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে সাঁকোটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘব এবং যোগাযোগব্যবস্থা সহজ করার লক্ষ্যে নিজস্ব অর্থায়নে এ সাঁকো নির্মাণের উদ্যোগ নেন পারভেজ আহমেদ।

সাঁকোটি নির্মাণের ফলে শিঙিমারীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ব্যক্তিগত উদ্যোগে এমন জনকল্যাণমূলক কাজ করায় পারভেজ আহমেদের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

তাঁরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ করবে।

ক্যাটাগরি