বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকাপে আগুন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতার পিকআপে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বুধবার ভোরে চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম মান্দারী বাজার ফিসারি এলাকার একটি গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।

দুপুরে চন্দ্রগঞ্জ থানার ওসি আবদুর রব জানান, নাশকতার উদ্দেশ্যে আতঙ্ক ছড়াতে পিকআপে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, মেরামতের জন্য দিঘলী ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের পিকআপটি গ্যারেজের সামনে রাখা ছিল। ভোরে হঠাৎ গাড়ির সামনের অংশে আগুন জ্বলতে দেখেন তারা। পরে বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ক্যাটাগরি