কোতোয়ালীতে হৃদরোগে আক্রান্ত হয়ে শফিউল করিম লাকির ইন্তেকাল
চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা শফিউল করিম লাকি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ৪৬ নম্বর সাংগঠনিক ওয়ার্ড যুবদল নেতা সাখাওয়াত হোসেনের বড় বোনের জামাই।
তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।
মরহুমের জানাজার নামাজ আজ রাত ১০টায় মুন্সীপাড়া ট্রেক্সিন ফকির জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে ২ মেয়ে রেখে গেছেন।
শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার তৌফিক দানের জন্য দোয়া করা হয়। আমিন।