সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রামুর দক্ষিণ মিঠাছড়িতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের করইল্যাছড়িতে গলায় ফাঁস দিয়ে ফরিদা আক্তার মুন্নি নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সবার অজান্তে তিনি গলায় ফাঁস দিয়ে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, গৃহবধূর স্বামী হারুনের সঙ্গে অন্য নারীদের পরকীয়ার সম্পর্ক নিয়ে প্রতিবাদ করায় তাদের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে হারুন তাঁর স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

তবে কী কারণে এবং কী পরিস্থিতিতে গৃহবধূ গলায় ফাঁস দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

ক্যাটাগরি