সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

লোহাগাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

লোহাগাড়ায় গাড়িচাপায় ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারী নিহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর মোস্তাক আহমদ চৌধুরী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চট্টগ্রামগামী একটি বাসের ধাক্কায় ওই নারী আহত হয়। পরে আরেকটি গাড়ি চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাসটি জব্দ করা হয়েছে।

ক্যাটাগরি