রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

মেয়েকে বাঁচাতে “একজন নিঃস্ব মায়ের করুন আকুতি”

আমি এক অসহায়, দিশেহারা মা।
আজ আপনাদের দ্বারে হাত পাতছি আমার ১৭ বছরের মেয়ে আদৃতার জীবনের জন্য। আমার জীবনের প্রথম আলো সে।

আমার মেয়েটি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। কঠিন অসুস্থতার মাঝেও এবার বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৪.২৮ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু ওর কোনো রঙিন স্বপ্ন নেই, ক্যারিয়ারের বড় কোনো আশাও নেই। আজ ওর এবং আমাদের একমাত্র স্বপ্ন—ও যেন শুধু বেঁচে থেকে স্বাভাবিক নিঃশ্বাস নিতে পারে।

ডাক্তাররা জানিয়েছেন, আদৃতার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। ওকে বাঁচাতে জরুরি ভিত্তিতে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রক্ত ও টিস্যু ম্যাচিং হওয়ায় আমি আমার সন্তানকে কিডনি দিতে মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত আছি। কিন্তু বিপত্তি বেঁধেছে আর্থিক দিকে। যেহেতু আমি গত দুই বছর যাবৎ তার চিকিৎসার পেছনে আমার যাবতীয় সঞ্চয় শেষ করে একেবারেই নিঃস্ব হয়েছি। বাংলাদেশের বিখ্যাত ইউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার মোঃ কামরুল ইসলাম স্যারকে দেখিয়েছি।

যিনি বিনামূল্যে এ পর্যন্ত প্রায় ১৩০০ কিডনি সফল ভাবে ট্রান্সপ্লান্ট করেছেন। উনি আমাকে বলেছেন বিনামূল্যে কিডনি ট্রান্সপ্লান্ট করলেও প্রাথমিকভাবে কিডনি ডায়ালাইসিস, ঔষধপত্র এবং হাসপাতাল ব্যয় সহ প্রায় ১০ লক্ষ টাকা লাগবে। জরুরী ভিত্তিতে সম্ভব হলে এক মাসের মধ্যেই কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। একটি সাধারণ পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা হয়তোবা সম্ভব কিন্তু আমার পক্ষে সত্যিই অসম্ভব। প্রতি মুহূর্তে যখন মেয়েটি যন্ত্রণায় ছটফট করে আর আমার দিকে অসহায় চোখে তাকায়, তখন মনে হয় কোনো মা যেন এভাবে নিঃস্ব না হয়!

আমি আর পথ খুঁজে পাচ্ছি না! আমার সব চেষ্টা, জীবনের সব সঞ্চয় আজ মেয়ের চিকিৎসার পেছনে শেষ। এখন আপনাদের একটুখানি সহানুভূতি আর সাহায্যই পারে আমার কোল খালি হওয়া থেকে বাঁচাতে। আদৃতাকে এই পৃথিবীর আলোয় টিকিয়ে রাখতে। আপনাদের দেওয়া ১০০, ৫০০ কিংবা ১০০০ টাকা আজ আদৃতার জীবন বাঁচাতে পারে।

সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ (Personal):০১৭২৭-৯০৯২২৪
নগদ (Personal):০১৭২৭-৯০৯২২৪

ব্যাংকের নাম: Dutch Bangla Bank
ব্যাংক হিসাবধারীর নাম: Shilpi Das
হিসাব নম্বর: 1561580347081
শাখার নাম: Mymensingh Branch

যোগাযোগ:আদৃতার পরিবার
মোবাইল নম্বর:
০১৭২৭-৯০৯২২৪(মাতা)
০১৭২৫-৯১৩৭৩৯(পিতা)

বি: দ্র: আদৃতার চিকিৎসার যাবতীয় রিপোর্ট, প্রেসক্রিপশন ও বিগত দিনে চিকিৎসার যাবতীয় কাগজপত্র আমাদের কাছে সংরক্ষিত আছে। প্রয়োজনে যাচাই করার অনুরোধ রইল।

দয়া করে পোস্টটি শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিয়ে আমার মেয়েটাকে বাঁচাতে সাহায্য করুন।

অনুরোধক্রমে
আদৃতার মা
শিল্পী, ময়মনসিংহ।

ক্যাটাগরি