সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

নদীতে ভাসমান ২ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

মারুফ চৌধুরী-খুলনা মহানগর

খুলনার রূপসা উপজেলা আঠারোবাঁকী নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের (সিংহের চর এলাকা) একটি কলাবাগানের পাশের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে মেহেদী হাসান সোহাগ (৩২) এবং সিংহের চর এলাকার আলামিন (৩০)।

রূপসা থানার পুলিশ জানিয়েছে, সোহাগের বিরুদ্ধে রূপসা থানায় চুরি, ছিনতাই অপহরণসহ একাধিক মামলা রয়েছে। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী বি কোম্পানির একজন সক্রিয় সদস্য ছিলেন। অপরদিকে নিহত আলামিনের বিষয়ে পুলিশ কোনো তথ্য দিতে পারেনি।

রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, বেলা ১টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেলা ২টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান বলেন, নদী থেকে মেহেদী হাসান সোহাগ এবং আলামিন নামের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোহাগের বাড়ি বরিশাল। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী বি কোম্পানির সক্রিয় সদস্য। তার নামে গরু চুরি অপহরণসহ একাধিক মামলা আছে।

তিনি বলেন, এই দুজনের হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে। অপরাধীদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে।

এ দুটি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গত দুই দিনে খুলনা নগরীতে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১ নভেম্বর)
সন্ধ্যায় নিজ প্রতিষ্ঠানে খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহবায়ক হুমায়ুনকবিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ঐদিন গভীর রাতে নগরীর লবনচরা থানার পাশে কাশেমিয়া জামে মসজিদের গলি থেকে শহিদুল ইসলাম কলিন (৩৫ ) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রাখে।য়া যায়নি।

ক্যাটাগরি