সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

জয়পুরহাটে বিজিবির অভিযানে ভারতীয় ফেয়ার ড্রিল সিরাপ জব্দ

মোঃ আজাদ আলী, জয়পুরহাট:

জয়পুরহাটে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় ফেয়ার ড্রিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৯ হাজার ৬০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২ নভেম্বর ভোরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হিলি আইসিপি বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হিলি রেলস্টেশন সংলগ্ন সীমান্ত পিলার ২৮৫/৯-এস এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় সিরাপ জব্দ করা হয়।

অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অভিযান, গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

ক্যাটাগরি