সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

রাউজানে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আব্দুর রহিম বাদশা (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রি. রাত ৯টা ২০ মিনিটে রাউজান পৌরসভার ছত্রপাড়া এলাকায় শাহ আব্দুল হক ফকিরের মাজারের সামনে ছত্রপাড়া-ডাবুয়া হিংগলা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় এবং রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে রাউজান থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর আব্দুর রহিম বাদশার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ক্যাটাগরি