শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

রামুর রাজারকুলে চেয়ারম্যান প্রার্থী মাওলানা জসিম উদ্দিনের সমর্থনে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা জসিম উদ্দিনের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বাদ এশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন নয়াপাড়া স্টেশনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজারকুল ইউনিয়নকে একটি আলোকিত ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তাঁরা চেয়ারম্যান পদে মাওলানা জসিম উদ্দিনকে দেখতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সমর্থনে উপস্থিত ব্যক্তিরা নিজেদের মতামত, প্রত্যাশা ও অনুভূতি তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। এ লক্ষ্যে মাওলানা জসিম উদ্দিনের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে তাঁরা নিজেদের মতামত প্রকাশ করেন।

আয়োজকেরা জানান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা এবং জনপ্রতিনিধিত্বে দলের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভা আয়োজনে সহযোগিতাকারী এবং উপস্থিত হয়ে মতামত ও প্রত্যাশা তুলে ধরায় সংশ্লিষ্ট সবার প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়

ক্যাটাগরি