পানওয়ালাপাড়া ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
কর্মীদের নৈতিক, চারিত্রিক ও সাংগঠনিক মানোন্নয়নের আহ্বান
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা আওতাধীন পানওয়ালাপাড়া সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে চৌমুহনী রাজপ্রাসাদ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন পানওয়ালাপাড়া সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মাওলানা আবু তাহের।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগরী কর্মপরিষদ সদস্য ও ডবলমুরিং থানা আমীর জনাব ফারুক ই আজম, মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা জাকির হোসেন, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল মালেক, ২৩ নম্বর পাঠানটুলী প্রশাসনিক ওয়ার্ডের আমীর জনাব আবদুর রহিম মোল্লা, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ প্রশাসনিক ওয়ার্ডের আমীর মাওলানা ইমরানুল হক, ডবলমুরিং থানা সহকারী সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম এবং ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ প্রশাসনিক ওয়ার্ডের সেক্রেটারি জনাব মাকছুদুর রহমান।
সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের শুধু সাংগঠনিক পরিচয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং নৈতিকতা, চারিত্রিক দৃঢ়তা, জ্ঞান, যোগ্যতা, দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলিতে নিজেদের সমৃদ্ধ করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও পেশাগত জীবনে ইসলামের আদর্শের বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।
তাঁরা আরও বলেন, দাওয়াতি কার্যক্রমের সম্প্রসারণ, সমাজসেবামূলক কাজে সক্রিয় অংশগ্রহণ এবং মানুষের কল্যাণে নিবেদিত হওয়ার মাধ্যমে ইসলামী আন্দোলনের কর্মীদের সমাজে আদর্শিক ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে দারসুল কোরআন, ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান, ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণের গুরুত্ব, দাওয়াতি কাজের গুরুত্ব, সন্তানদের নৈতিক ও চারিত্রিক গঠনে অভিভাবকদের করণীয়, রাসুলুল্লাহ (সা.)-এর মাক্কী ও মাদানী জীবন, জামায়াত কর্মী ও সমাজকর্মীর ভূমিকা এবং ইকামতে দ্বীনের বিজয় ও আমাদের করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শেষ হয়।