শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

মাদকবিরোধী প্রতিবাদ করায় লোকমান সদাগরকে হয়রানির অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ

অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ৭ নম্বর ওয়ার্ডের কানো মাঝির বাড়ির সম্মানিত ব্যক্তি লোকমান সদাগর, যিনি এলাকায় মানিক নামে পরিচিত, দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তিনি সবসময় মাদকবিরোধী কার্যক্রমে প্রতিবাদ জানিয়েছেন এবং আমাদের বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করেছেন।

অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, আজ তাঁকেই মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এমন অভিযোগের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমাদের স্পষ্ট বক্তব্য—মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করা কোনো অপরাধ হতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং সমাজকে মাদকমুক্ত রাখার চেষ্টা করা প্রত্যেক সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব।

আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করতে হবে এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

আসুন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, অন্যায়ের প্রতিবাদ করি এবং সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার থাকি।

মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিবাদী কণ্ঠস্বরকে দমিয়ে নয়, বরং সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে।

ক্যাটাগরি