বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কেরানীহাটে রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে সমাবেশ, ন্যায়বিচারের দাবি

এইচ এম আব্দুল্লাহ, সাতকানিয়া:

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের রক্তাক্ত দিন ‘২৮ অক্টোবর’ স্মরণে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে হক টাওয়ারের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের এই দিনে পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলায় হতাহতের ঘটনা স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আজিম এবং সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ঘটনার দীর্ঘ সময় পার হলেও ২৮ অক্টোবরের ঘাতকদের শাস্তি ও ন্যায়বিচার নিশ্চিত হয়নি। এটি দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। বক্তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ক্যাটাগরি