বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বিচারকের সামনে অস্বাভাবিক আচরণ, ২ বছরের নিষেধাজ্ঞা আইনজীবীর

চট্টগ্রামে বিচারকের সামনে অস্বাভাবিক আচরণের অভিযোগে শাহেদুল হক নামে এক আইনজীবীকে দুই বছরের জন্য মামলা পরিচালনা থেকে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

তিনি ঢাকা পোস্টকে বলেন, অভিযুক্ত আইনজীবীর ডোপ টেস্ট করানোর কথা ছিল। তবে তিনি তা করাননি। এ ঘটনায় তিনি ক্ষমা চেয়েছেন। সব মিলিয়ে তাকে দুই বছরের জন্য পেশাগত কাজে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সমিতির এ সিদ্ধান্ত আদালতকেও চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হালিশহর থানার একটি নালিশি মামলার আসামি এমরান চৌধুরীর জামিনের আবেদন করেন তার আইনজীবী শাহেদুল হক। তবে জামিনের শুনানি শুরু করেন বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী। এ সময় আদালত জানতে চান, বাদীপক্ষের আইনজীবী আসামির জামিনের শুনানি করতে পারেন কি না।

ক্যাটাগরি