সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বাকলিয়ায় চোরাই সামগ্রীসহ পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

নগরের বাকলিয়ায় অভিযান চালিয়ে মো. শরীফ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি চোরাই ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় তুলাতলী জাইল্লারচর এলাকার আবুর বাপের বিল্ডিং এলাকায় এ অভিযান চালানো হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

গ্রেপ্তার শরীফের কাছ থেকে উদ্ধার করা ডেল ল্যাটিটিউড ৫৪০০ মডেলের ল্যাপটপের আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। এ ছাড়া স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোনটির আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
উদ্ধার করা মালামাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার (২৬ অক্টোবর) বাকলিয়া থানায় মামলা হয়েছে।

ওসি শাহীনূর আলম জানান, শরীফের বিরুদ্ধে বাকলিয়া থানায় আরও পাঁচটি মামলার তথ্য রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ক্যাটাগরি