ফটিকছড়িতে এসআরবির অভিযান, জঙ্গল থেকে শুটার গান উদ্ধার
ফটিকছড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে এসআরবি-৭ চট্টগ্রাম।
রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার লেলাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুর বণিকপাড়া-সংলগ্ন নতুন মহাজনের পুরোনো বাড়ির জঙ্গল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাটহাজারী সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ওয়ান শুটার গানটি পাওয়া যায়।
অস্ত্রটি উদ্ধারের ঘটনায় এলাকায় নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়টি আলোচনায় এসেছে। তবে অস্ত্রটি সেখানে কীভাবে এসেছে, কারা এটি সেখানে রেখেছে কিংবা এর সঙ্গে কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।