বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাঁচবিবিতে বিজিবি সহ ৩ বাহিনীর অভিযানে মাদক সহ আটক ২

মোঃ আজাদ আলী , জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের দক্ষিণ রামভদ্রপুর ও কুটাহারা এলাকায় ২০ ব্যাটালিয়ন বিজিবি, এসআরবি ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্মিলিত অভিযান চালিয়ে WIN CEREX সিরাপ সহ দুই জনকে আটক করেছে।

৭ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন তারা।

অভিযানে দক্ষিণ রামভদ্রপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে মোঃ আব্দুর রহিম (৩৫) ও কুটাহাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাব্বি হাসান (৩২)কে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে WIN CEREX সিরাপের ৬ বোতল লুজ ও ১ হাজার ৬০০ মিলিলিটার সিরাপ জব্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আটক দুই ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্যাটাগরি