বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাঙামাটিতে আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর প্রতিবাদে যুবদলের বিক্ষোভ।

অহিদুল ইসলাম অভি, রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটিতে আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা যুবদলের স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সভাপতি প্রার্থী ইউছুফ চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাঙামাটিতে গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টাঙানো হয়েছিল। এর প্রতিবাদে বিকেলে নেতাকর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ে টাঙানো ব্যানার অপসারণ করে আগুনে পুড়িয়ে দেন।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে দিয়ে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সভাপতি প্রার্থী ইউছুফ চৌধুরী।

এ সময় জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ছগির ও মোহাম্মদ জাফর, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর, মোস্তফা কামাল শুক্কুর ও মোহাম্মদ কামাল, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম, জেলা যুবদলের সদস্য বাবু মেম্বার, বদি আলম, আলমগীর, জাহাঙ্গীর, বাদশা, আলাউদ্দিন, নন্দন কর্মকার, নাজিম উদ্দিন, শাহাদাত, আব্দুল আলম, হাশেম, মাহবুব, পিন্টু, মুমিন ও রবিনসহ যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে নেতাকর্মীরা রাঙামাটিতে কোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার চেষ্টা হলে তা প্রতিহত করার কথা জানান।

ক্যাটাগরি