রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাঁচবিবিতে বাস-মোটরসাইকেল মুখো-মুখি সংঘর্ষে যুবক নিহত

মোঃ আজাদ আলী,জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ মন্ডল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
২৬ সেপ্টেম্বর শনিবার দুপুর দেড়টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের বিএম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের মধুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে একটি ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসাবে কর্মরত ।

স্থানীয়রা জানান, আকাশ পাঁচবিবি থেকে মোটরসাইকেল যোগে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় হিলি থেকে পাবনাগামী সৌমিক পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।পরে স্থানীয়দের সহয়তায় ফায়ার সার্ভিসের গাড়ীতে করে তাকে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক হেলপার পলিয়ে যায়।
এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ক্যাটাগরি