রাজারকুল সিকদার পাড়ায় বাঁকখালী নদীতে গোসলে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ
নুর মুহাম্মদ,কক্সবাজার:
কক্সবাজারের রামুতে ফুটবল খেলা শেষে বাঁকখালী নদীতে গোসল করতে নেমে মো. শাহিন (১৫) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজারকুল ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোর শাহীন মনসুর আলী সিকদার আইডিয়্যাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। এছাড়া সে স্থানীয় প্রবাসী নুরুল আমিনের পুত্র।
স্থানীয় বাসিন্দা আমিন জানান, সিকদার পাড়া নদীপাড়ে বাদামতলী মাঠে খেলা শেষে নদীতে তিনবন্ধু গোসলে নামে। সেখান থেকে দুইজনকে ভিতর থেকে অলৌকিক কিছু টান দেয়। একজন উঠে আসলেও শাহীন পানির নিচে তলিয়ে যায়। এরপরে অনেক খোঁজাখুঁজির করে এখনো সন্ধ্যান পাওয়া যায়নি।
রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, স্থানীয়রা চেষ্টা করে খুঁজে পায়নি। তাই ফায়ার সার্ভিস থেকে ডুবুরি আনা হয়েছে। বর্তমানে ডুবুরিরা পানির গভীরতা ও বিভিন্ন স্থানে তল্লাশী করছেন।