ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম: পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আল-আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. শাহেদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সমবায় সিঙ্গাপুর মার্কেটের প্রতিষ্ঠাতা সভাপতি, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাইমা প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, চ্যানেল কর্ণফুলী প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং অনলাইন নিউজ পোর্টাল সিটিজি টাইমস ডটকমের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সমবায় সিঙ্গাপুর মার্কেট আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী এবং পূবালী ব্যাংক পিএলসি শেখ মুজিব রোড শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান নয়ন কান্তি শীল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন পূবালী ব্যাংক পিএলসি বড়পোল উপশাখার শাখা প্রধান ও প্রিন্সিপাল অফিসার মো. আমিনুল ইসলাম সুলভ।
ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।