নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর আব্দুর রহমান চৌধুরীকে দেখতে গেলেন নগর জামায়াত আমীর
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর, মজলিসে শূরার সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ আব্দুর রহমান চৌধুরীকে দেখতে তাঁর গ্রামের বাড়িতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী উপজেলার জান আলী চৌধুরী বাড়িতে গিয়ে তিনি আব্দুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। আব্দুর রহমান চৌধুরী দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন।
সাক্ষাৎকালে মুহাম্মদ নজরুল ইসলাম তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হাটহাজারী উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব বিভাগের সভাপতি আসলাম মোরশেদ।
আরও উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন সভাপতি মো. জাফর ইকবাল, কুয়েত প্রবাসী রুকন মাওলানা আলমগীর, মেখল ইউনিয়নের বাইতুলমাল সম্পাদক মামুনুর রশিদ, মেখল ১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি জামাল উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি দিদারুল আলম, শাহজাহান বাবু এবং পেশাজীবী ইউনিটের মো. ফারুক।