শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বরইছড়ি বাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মো.জয়নাল আবেদীন,কাপ্তাই

রাঙামাটির কাপ্তাই উপজেলার বরইছড়ি বাজারে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন বরইছড়ি মুসলিম সমাজের সভাপতি মো. রেজাউল করিম। সাধারণ সম্পাদক মো. মাসুদ আলমের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন কাপ্তাই

উপজেলা মডেল মসজিদের ইমাম মো. সোলাইমান, মুসলিম সমাজের উপদেষ্টা আবুল কালাম, সিএনজি সমিতির সভাপতি আকবর খান, জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।

মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানের শান্তি, সমৃদ্ধি, সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ক্যাটাগরি