বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বটিয়াঘাটায় বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

খুলনার বটিয়াঘাটা উপজেলা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা, অবকাঠামো ও শিক্ষার পরিবেশ নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপা বৈরাগীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল এবং বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী।

সভায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা না থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, সাবমার্সিবল পাম্প স্থাপন, পাকা টয়লেট নির্মাণসহ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

এ সময় ইউএনও থান্দার কামরুজ্জামান বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে মতামত দেন।

সভায় ম্যানেজিং কমিটির সদস্য শেখ মোঃ রাসেল হোসেন, শিক্ষক প্রতিনিধি দেব দুলাল জোয়াদ্দার, শিক্ষানুরাগী গৌরহরি বৈরাগী, উদ্যোক্তা নবনীতা মন্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক অম্লান রায়, নিপা রানী বালা, সেতু গাইন, শিরীনা নাজনীন, কপিল বিশ্বাস, বৈশাখী বাছাড়, ডালিয়া মন্ডল, সীমা রানী মন্ডল, পিয়ালী রায়, ইভা ঢালী, অম্বিকা রাম ও মুক্তা সরকার এবং কর্মচারী সুমন কুমার কর্মকার, জীবন জোদ্দার, সুনীতা ঢালী, নিতাই সরকার, উত্তম মন্ডল ও বিবেক মন্ডল উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিক ও স্থানীয় এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি