ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহার কমিটির পক্ষ থেকে জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা
কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির কাপ্তাইয়ে ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহার কমিটির পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মরমা’কে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে ব্যাঙছড়ি মারমা পাড়ায় অবস্থিত বিহারে এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিহার কমিটির সভাপতি সাইচিং প্রু মারমা’র সঞ্চালনায় এসময় বিহারের অধ্যক্ষ ভদন্ত সনা মহাথের,কাপ্তাই উপজেলা বিএনপি’র সদস্য মো: জসিমউদ্দীন,ইউপি সদস্য মো: ইমান আলী,কাপ্তাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন মারমা,
চিৎমরম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সৈয়দ সওদাগর,সহ সাধারণ সম্পাদক খ্যাইমং উ মারমা,সাচিং উ মারমা,জাহাঙ্গীর আলম,চিৎমরম ইউনিয়ন যুব দলের সভাপতি মংচউ মারমা,যুগ্ম আহবায়ক মামুন,উপজেলা কৃষক দলের সাংগঠনিক উহ্লাচিংমারমা,উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি সাথোয়াই মারমা সহ বিহহারের দায়কদায়িকা সহ অনান্যরা উপস্থিতছিলেন।
এসময় প্রধান অতিথি বিহারের উন্নয়নে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।